২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত বিভ্রাটে পাম্প নষ্ট হয়ে চলনবিলে সেচ ব্যাহত

বিদ্যুত বিভ্রাটে অনেক পাম্প নষ্ট হয়ে পড়ায় দেশের কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এলাকা চলন বিলে সেচ দিতে পারছে না কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 08:16 AM

Updated : 24 Aug 2022, 07:31 PM

পাবনা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুত বিভ্রাটে অনেক পাম্প নষ্ট হয়ে পড়ায় দেশের কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এলাকা চলন বিলে সেচ দিতে পারছে না কৃষকরা। চলতি বোরো মৌসুমে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে এক মাস ধরে সেচ দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। অন্যদিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিদ্যুত বিভ্রাটের জন্য চাহিদা মতো সরবরাহ না পাওয়া ও লো-ভোল্টেজকে দায়ী করেছেন। বিদ্যুত সমস্যা নিরসনের দাবিতে গত বুধবার রাতে চাটমোহরের হান্ডিয়াল পল্ল