ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার দেশের বিভিন্ন স্থানে ৭ মার্চ পালিত হয়েছে। গণসঙ্গীতের সঙ্গে মাইকে সারাদিন বাজানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।
১৯৭১ সালের এই দিন ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণে পাকিস্তানী জান্তার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানান বাঙালি জাতিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।
সকালে চট্টগ্রাম দলের মহানগর কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
বিকালে নগরীর মুসলিম হলে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি এ.কে.এম বেলায়েত হোসেন প্রমুখ।
এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ নগরীতে পৃথক কর্মসূচি পালন করে।
রাজশাহী: দিনটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।
এর মধ্যে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা ও সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ ছাড়া সহযোগী সংগঠনগুলোও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সকালে ক্যাম্পাসে শোভাযাত্রা ও সমাবেশ এবং বিকালে আলোচনা সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য এম নূরুল্ল
bdnews24