২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর গুলিতে কেবল ব্যবসায়ী নিহত

রাজধানীর রায়ের বাজারে বন্ধুদের গুলিতে ওমর খান সজীব নামে এক কেবল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়ের বাজারে বন্ধুদের গুলিতে ওমর খান সজীব নামে এক কেবল ব্যবসায়ী নিহত হয়েছেন। পশ্চিম ধানমন্ডির মিতালী রোডে রোববার রাত সাড়ে ৮টার দিকে ২৭ বছর বয়সী সজীবকে গুলি করা হয়। স্থানীয় একজন নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধুদের গুলিতে সজীব মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। পশ্চিম ধানমন্ডির মিতালী রোডে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।" নিহতের ভাই মইনুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, "আবুল নামের সজীবের একজন ব্যবসায়িক সহযোগী (পার্টনার) তাকে মোবাইলে ফোন করে দুপুরে বাসা থেকে ডেকে নেয়। এরপর রাতে আমরা এই ঘটনা জানতে পেরেছি।" ব্যবসায়িক কারণে আবুল পরিকল্পিতভাবে সজীবকে হত্যা করেছে বলে দাবি করেন মইনুল। সজীবের বাড়ি ঢাকার কামরাঙীর চরের কালনাহাটি। তিনি মোহাম্মদপুরের বসিলার রায়ের চরে বসবাস করতেন। সেখানে অন্যদের সঙ্গে ডিশ ও ইন্টারনেট ব্যবসা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২৩৪ ঘ.