২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ'র ৬ পরিচালকের পদত্যাগ

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ-এর ছয়জন পরিচালক শনিবার পদত্যাগ কবেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 12:06 PM

Updated : 24 Aug 2022, 07:18 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ-এর ছয়জন পরিচালক শনিবার পদত্যাগ কবেছেন। পদত্যাগকারীদের একজন বলেছেন, যথাসময়ে নির্বাচন না দেওয়ার প্রতিবাদে তাাদের এ পদত্যাগ। পদত্যাগকারীরা হলেন- জিএম ফারুক, মো. শাহ নেওয়াজ, হাসান মাহমুদ, শফিকুজ্জামান প্রিন্স, মো. আনোয়ার হোসেন ও মো. জাকির হোসেন। নতুন নির্বাচন অনুষ্ঠানে নিজেদের ব্যর্থতার কথা বলেছেন তারা পদত্যাগ পত্রে। বিকেএমইএ'র সচিব সুলভ চৌধুরীর বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয় পরিচালক পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন সংক্রান্ত নিজস্ব অভিমত প্রকাশ করে তারা পদত্যাগ করেছেন।" পদত্যাগী জি এম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ''যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান হয়নি বলে আমরা আমিসহ ছয় জন পদত্যাগ করেছি। আরও পরিচালক পদত্যাগ করবেন। আমরা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই সংগঠনটির পরিচালক পদে কাজ করেছি। কিছু নেওয়ার আশায় ওই পদে ছিলাম না।'' বিকেএমইএ'র মোট পরিচালকের সংখ্যা ২৭ জন। গঠনতন্ত্র অনুযায়ী জানুয়ারির প্রথম সাপ্তাহে বিকেএমইএ'র ২০১০-১১ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। ওই নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গত ১৬ জানুয়ারি বিকেএমইএ এর সভাপতির কাছে ২১৬ জন সদস্যের স্মাক্ষরসহ একটি স্মারকলিপি দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের কাছেও তারা ২০ জানুয়ারি স্মারকলিপি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.