কুষ্টিয়া, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোমেন আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মহাসড়ক পুলিশের কুষ্টিয়া থানার উপপরিদর্শক হুমায়ুন কবির এ তথ্য জানিয়ে বলেছেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক আলম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের খাদিমপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোমেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোমেন আলী মিরপুর উপজেলার খাদিমপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24