২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ জামায়াতের ২ নেতা কারাগারে

কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিসহ দু'জনকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 01:18 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

কিশোরগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিসহ দু'জনকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। সেক্রেটারি মো. রমজান আলী ও প্রচার সম্পাদক মো. আজিজুল হককে বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার বিকালে বিচার বিভাগীয় হাকিম আলী আহসানের চেম্বারে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে শহরে জামায়াত ও শিবিরের একটি বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ এ দু'জনকে গ্রেপ্তার করে। দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার দু'জনসহ মিছিলে অংশগ্রহণকারী অজ্ঞাত সংখ্যক আসামির বিরুদ্ধে শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি মীর মোশারফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৮ ঘ.