২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিদরিদ্রদের কর্মসংস্থান: হাইকোর্টের আদেশ স্থগিত

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেওয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 09:10 AM

Updated : 24 Aug 2022, 07:14 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেওয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ এসেছে। সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বুধবার এ স্থগিতাদেশ দেন। তিনি হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করে এর মধ্যে হাইকোর্টে এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির উদ্যোগ নিতে উভয় পক্ষকে বলেছেন। শুনানিতে সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের দুটি পৃথক রিট আবেদনের গত ২৮ ফেব্র"য়ারি হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতের আদেশ দেয়। পাশাপাশি এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেওয়ার প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণও সরকারের কাছে জানতে চাওয়া হয়। গত ১৬ ফেব্র"য়ারি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.