ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকশালীদের জন্য গান গাইবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ শিল্পী কবির সুমন।
নকশালীদের দমন করা নিয়ে নিজ দলের নেত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সুমনের টানাপোড়েন চলছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নকশালীদের দমনের জন্য কেন্দ্রীয় সরকারের করা আইন 'ইউএপিএ'র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুমন পার্লামেন্ট এলাকায় নকশালীদের জন্য গান গাইবেন।
সরকারের অংশ হয়েও বিক্ষোভ করার ব্যাপারে প্রশ্ন করা হলে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, "আমি পার্লামেন্ট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করব। গিটার নিয়ে ইউএপিএ আইনের বিরুদ্ধে সেখানে বসে গান গাইব। আমার সঙ্গে যে কেউই যোগ দিতে পারে।"
এ ব্যাপারে মমতার সঙ্গে তিনি আলোচনা করেছেন কি না জানতে চাইলে বলেন, "সবাইকেই আমার সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। আমি চাই তিনিও আমার সঙ্গে যোগ দিন।"
আগামী ৬ মার্চের আগেই এই কর্মসূচি পালন করতে চান সুমন।
সুমন বলেন, "আমি সরকার বা আমার দলের বিরুদ্ধে নই। মমতা যা করছেন, তাতে আমি সমর্থন দিই।"
পত্রিকাটিকে তিনি আরো বলেন, "আমি চাই ইউএপিএ থাকুক। এতে বিজেপি'র মতো সা
bdnews24