ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব ড. গোলাম মোস্তফা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার তাকে ওই পদে নিয়োগ দেয়।
যুগ্ম-সচিব পর্যায়ের আরো দুই কর্মকর্তার পদেও এদিন রদবদল করা হয়।
এর মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে 'ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল প্রজেক্ট' এর প্রকল্প পরিচালক ড. নাসিরউদ্দিনকে একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব ফজলুল হককে সংযুক্ত করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৯৫৯ ঘ.
bdnews24