নরসিংদী, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে সুমন মিয়া (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে।
নরসিংদী সদর থানার ওসি মো. শামীম হোসেন জানান, রোববার রাতে দুর্বৃত্তরা সুমনকে গলা কেটে জবাই করে ধানক্ষেতে লাশ ফেলে যায়।
সুমন স্থানীয় আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলো। তার বাবার নাম সানাউল্লাহ মিয়া।
লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24