ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে কারাবন্দি ১৫৬ বাংলাদেশিকে কেন ফেরত আনা হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর দায়ের করা রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
কারণ জানাতে স্বরাষ্ট্র সচিব ও পররাষ্ট্র সচিবকে আগামী দুই সপ্তাহ সময় দিয়ে আগামী ১৪ মার্চ ওই আবেদনের ওপর চূড়ান্ত শুনানির দিন ঠিক করেছে আদালত।
অ্যাডভোকেট মো. শহিদুল শহিদুল ইসলাম গত ২৮ ফেব্র"য়ারি হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।
গত ১২ ফেব্র"য়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে ১৫৬ বাংলাদেশি বন্দি রয়েছে। তাদের ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হোক।
আবেদনকারী শহিদুল ইসলাম নিজেই শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/এমআই/১৫১০ ঘ.
bdnews24