২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র'

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী এ. কে. খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 05:44 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

নেত্রকোনা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী এ. কে. খন্দকার। সেক্টর কমান্ডারস ফোরাম নেত্রকোনা জেলা শাখার অভিষেক উপলক্ষে শনিবার বিকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ষড়যন্ত্র করে এর বিচার প্রক্রিয়াকে থামানো যাবে না। যে কোনো মূল্যেই হোক যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে। যুদ্ধাপরাধীদের বিচার মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার উল্লেখ করে এ. কে. খন্দকার বলেন, যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, আলসামসদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তিমিলবে না। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহম্মদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী কে. এম. শফিউল্লাহ, সাংসদ আশরাফ আলী খান খসরু, আবু ওসমান চৌধুরী, হারুন-অর-রশিদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.