ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার চক্রবর্তীর লাশের বিষয়ে ৯ মার্চ আদেশ দেবে আদালত।
সিএমএম আদালতের আদেশের বিরুদ্ধে চন্দনের দুই ধর্মের দুই স্ত্রীর রিভিশন আবেদনের শুনানি শেষে রোববার ঢাকা মহানগর দায়রা জজ এনএনএম বসিরউল্লাহ এ তারিখ দিয়েছেন।
শুনানিকালে উভয়পক্ষ চন্দনের ধর্মের ব্যাপারে বিচারকের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
গত ২৬ জানুয়ারি চন্দন ওরফে সাজ্জাদের লাশ হিন্দু ও মুসলিম ধর্মের স্ত্রী তিথি ও পলিকে না দিয়ে ঢাকা সিএমএম আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গবেষণায় ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছিলেন।
২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকায় চন্দন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২২১৩ ঘ.
bdnews24