চাঁদপুর, ফেbruয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ডাকাতিয়া নদীতে শনিবার রাতে ৪৪৬ বস্তা চাল বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।
জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় জেলেদের ক্ষতিপূরণের জন্য বরাদ্দ করা এ চাল জেলা খাদ্য গুদাম (সিএসডি) থেকে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে নেওয়া হচ্ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রব।
চরভৈরবী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, রোববার দুপুর পর্যন্ত ২২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাকীগুলোও উদ্ধারের চেষ্টা চলছে।
চরভৈরবী ইউনিয়নের ২১শ' জেলে পরিবারের মধ্যে চালগুলো বিতরণ করার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24