২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজাইনার শাহরুখ শহিদ মারা গেছেন

ডিজাইনার শাহরুখ শহিদ মস্তিষ্কে রক্তক্ষরণে শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এসময় তিনি তার ধানমণ্ডির স্টুডিওতে কাজ করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 08:04 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ডিজাইনার শাহরুখ শহিদ মস্তিষ্কে রক্তক্ষরণে শনিবার সন্ধ্যায় মারা গেছেন। এসময় তিনি তার ধানমণ্ডির স্টুডিওতে কাজ করছিলেন। তার পারিবারিক সূত্র জানায়, শাহরুখ শহিদ স্টুডিওতে কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাইকেল ডেভিড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০ টার দিকে শাহরুখ শহিদকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। শাহরুখ শহিদের বাবা প্রয়াত শহিদুল হক বাংলাদেশ টাইমসের সম্পাদক ছিলেন। প্রয়াত এই ডিজাইনারের বড়ো ভাই বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর শাহরিয়ার শহিদ। তিনি এক ছেলে, মা, অগণিত বন্ধু ও গ্রণগ্রাহী রেখে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/ ০২০০ ঘ.