২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে মা ও মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ সদর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে মা ও মেয়ে। বুধবার দিবাগত রাতে উপজেলার চর-ছোনগাছা গ্রামে অগ্নিকাণ্ডে সুখী খাতুন (২৪) ও তার তিন মাসের মেয়ে স্বজনী মারা যায়। অগ্নিদগ্ধ সুখীর অপর মেয়ে নাইমাকে (৩) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের এলোমেলোভাবে স্থাপন করা বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে এলাকার তাঁত শ্রমিক নজরুলের টিনের চালের উপরে বৈদ্যুতিক তারে আগুন ধরে পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এ সময় একটি ঘরে তার স্ত্রী সুখী দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। অন্যঘর থেকে নজরুলের মা'র চিৎকার শুনে লোকজন ছুটে এলেও ঘরটি বিদ্যুতায়িত ধারণা করে কেউ ঢুকতে সাহস করেনি। আগুনে তিনটি টিনের ও একটি ছোনের ঘর পুড়ে গেছে। বাড়ির সমস্ত আসবাবপত্র, একটি গরু, একটি ছাগল ও ১৫টি হাঁস-মুরগী মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। নজরুলের মা জহুরা খাতুন বিলাপ করতে করতে বলেন, "চোখের নিমিষেই কারেন্টের আগুনে ঘর-বাড়ি পুইড়া গেল। বেটার বউ ও কোলের নাতিনডারে বাঁচান গেল না। খালি চাইয়া চাইয়া চিক্কুর পারলাম। পাড়া-প্রতিবেশীও আগুন ও কারেন্টের ভয়ে কিছুই করবার পারলো না। কারেন্টের ব্যাটাগুলারে মোবাইল করা হইল, কিন্তু কেউ আসলো না।" এলাকাবাসীর অভিযোগ, ঘটনার নয় ঘণ্টা পর সকালে এসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এসে সংযোগ বিচ্ছিন্ন করে। ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রামের বাসিন্দা মো. শহিদুল আলমের অভিযোগ, ১৫/১৬ দিন আগে নজরুলের স্ত্রী তার বাড়ির উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে টিনের ও ইউক্যালিপটাস গাছের ঘর্ষণ লেগে আগুন ধরার বিষয়টি পল্ল