২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে রাব্বী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মামলা

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ টিআইএম ফজলে রাব্বী চৌধুরীকে লাঞ্ছিত ও তার গাড়ি ভাংচুর করার ঘটনায় সরকারি দলের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 05:33 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

গাইবান্ধা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ টিআইএম ফজলে রাব্বী চৌধুরীকে লাঞ্ছিত ও তার গাড়ি ভাংচুর করার ঘটনায় সরকারি দলের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সাদুল্লাপুর থানায় মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান চৌধুরী। আসামিদের কয়েকজন হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রুহুল আলম, যুবলীগের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ফজলুল হক রানা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আহসান হাবীব বাবু, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম লেলিন ও সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন। মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলা পরিষদের ওয়েবসাইট উদ্বোধন করতে এসে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জাতীয় পার্টির সাংসদ ফজলে রাব্বী চৌধুরী লাঞ্ছিত হন। এ সময় বিক্ষোভকারীরা তার পাজরো গাড়ি ভাংচুর করে। এদিকে, বুধবার সকালে ফজলে রাব্বি তার গাইবান্ধা শহরের বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে তিনি বলেন, "আমার ওপর হামলা দেশব্যাপী আওয়ামী লীগের তাণ্ডবলীলার একটি অংশ।" তার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার জন্য তিনি গাইবান্ধার পুলিশ সুপারকে দায়ী করে তার অপসারণ দাবি করেন। সংবাদ সম্মেলনে জেলা জাপা সভাপতি আব্দুর রশিদ সরকার, জাপা নেতা রাগিব হাসান চৌধুরী, রেজাউন্নবী রাজু, লিটু আনাম, মোস্তাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.