ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে বুধবার ভোরে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
ভবন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের মালিক মনোয়ার আলীর বাড়িতে ডাকাতরা হানা দেয়।
মনোয়ার আলীর স্ত্রী সেলিনা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত বাসার পেছনের দরজা ভেঙ্গে ঢুকে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে।
নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা চলে যায় বলে জানান তিনি।
ওই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সবুজ (২৫) এবং মাসুদ (২৪) নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি এনামুল হক এনাম।
সেলিনা বলেন, মোট ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ১ লাখ টাকা, ৪টি মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস লুট করে ডাকাতরা।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এমআই/১৪১০ ঘ.
bdnews24