২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল প্রতিরোধে আবার জোরদার অভিযান

ভেজাল খাবারের বিরুদ্ধে আবার জোরদার অভিযান শুরু করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 10:49 AM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল খাবারের বিরুদ্ধে আবার জোরদার অভিযান শুরু করছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, "দেশের মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মানুষকে ভেজাল থেকে রক্ষা করতে চাই।" বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "সাঁড়াশি অভিযান চলবে। ভেজালকারীরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।" ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপরও জোর দেন তিনি। নানক জানান, বিএসটিআইকে শিশু খাদ্যসহ আমদানিকৃত খাদ্য সামগ্রী এবং দেশে উৎপাদিত গুড়ো ও তরল দুধসহ খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের এটি ছিল দ্বিতীয় বৈঠক। ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর পরিষদ গঠনের দিনই প্রথম বৈঠক হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভেজাল খাদ্যের বিরুদ্ধে জোরদার অভিযান চালানো হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬৪০ ঘ.