ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের একুশে পদকপ্রাপ্ত ১৫ বিশিষ্ট জনের পদক শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়া হয়।
মর্যাদাপূর্ণ একুশে পদকের জন্য মনোনীতদের নাম গত ১৬ ফেব্র"য়ারি প্রকাশ করে সরকার।
এবারের পদকপ্রাপ্তরা হলেন- ভাষা সংগ্রামী ডা. গোলাম মাওলা (মরণোত্তর), কবি মোহাম্মদ রফিক, নাট্যকার সাঈদ আহমেদ (মরণোত্তর), অধ্যাপক মুনতাসীর মামুন, নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ, সাহিত্যিক হেলেনা খান, চিত্রশিল্পী এ কে এম আবদুর রউফ (মরণোত্তর) ও ইমদাদ হোসেন, চিত্র সাংবাদিক মো. আলম (মরণোত্তর), মুকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার (মুকাভিনয়), সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, নৃত্যশিল্পী লায়লা হাসান (নৃত্য), সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক (মরণোত্তর), সংঘরাজ জ্যোতিপাল মহাথের (মরণোত্তর) ও হানিফ সংকেত।
তারা একটি সম্মাননাপত্র এবং এককালীন ১ লাখ টাকা নগদ টাকা এবং তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক পেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.
bdnews24