২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সন্তানকে গলাটিপে মারলো মা

স্বামীর সঙ্গে কলহের জের ধরে দুই শিশু সন্তানকে গলাটিপে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

নরসিংদী, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর সঙ্গে কলহের জের ধরে দুই শিশু সন্তানকে গলাটিপে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে নরসিংদী সদর উপজেলার হাজিপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের নাম আসাদ (৫) ও তিশা (৩)। পুলিশ স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে। সদর মডেল থানার ওসি শামিম আহমদ বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকমকে বলেন, গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিকশা চালক আওলাদ হোসেন কয়েকদিন আগে মেলায় জুয়া খালি হাতে বাড়ি ফেরে। এ নিয়ে গত ১০-১২ দিন যাবত স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া চলছিল। বুধবার সকালে আওলাদ স্ত্রী রাবেয়াকে মারধর করে বাড়ি থেকে চলে যায়। পুলিশ বলছে, এই ক্ষোভে রাবেয়া তার শিশুপুত্র আসাদ ও কন্যা তিশাকে গলাটিপে হত্যা করে। পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/১৯৫৫ ঘ.