২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে একজন নিহত

আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে বুধবার দু'পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 11:10 AM

Updated : 24 Aug 2022, 06:52 PM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে বুধবার দু'পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। পুলিশ জানায়, বামৈ ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান নুরুল ইসলাম দুদু মিয়া ও পিয়ারী মিয়ার গোষ্ঠীর মধ্যে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ সংঘাত হয়। নিহতের নাম কুদ্দুছ মিয়া (৩৫)। তার বিস্তারিত পরিচায় জানা যায়নি। গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও ৪১ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছে- তাসলিমা আক্তার (১৩), আল আমীন (২২), মোস্তফা কামাল (১৫), আশরাফ উদ্দিন (২৫), আবুল কাসেম (৪০), মোহাম্মদ আলী (৪০), আবুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুল খায়ের (২৭), নাজিম (২২) ও খসরু (২৮)। এলাকাবাসী জানায়, দুদু মিয়া ও পিয়ারী মিয়ার গোষ্ঠীর মধ্যে প্রতি বছর সংঘাত হয়। তারা অভিযোগ করেন, বুধবারের ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিলো। পুলিশের সামনেই কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করছে। লাখাই থানার ওসি এমএ গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সকাল ১০টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।" তিনি জানান, সংঘর্ষের সময় কমপক্ষে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ ও আরো ১০টি লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষ ফিকল, বল্লম, টেটাসহ দেশি অস্ত্র ব্যবহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৭০৭ ঘ.