২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ডের সীমানা নির্ধারণ: ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কেন সারাদেশের ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করা হবে না তা সরকার ও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 04:37 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কেন সারাদেশের ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করা হবে না তা সরকার ও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বাংলাদেশ ইউপি ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলুর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ এ নিদের্শ দেয়। আগামী ২৩ ফেব্র"য়ারী স্থানীয় সরকার মন্ত্রণালায়ের সচিব ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে কারণ দর্শাতে বলেছে আদালত। একই সঙ্গে ওই তারিখে পরবর্তি শুনানির দিনও ধার্য করা হয়। রিটকারী জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডের সীমানা পুনঃনির্ধারণ করে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৩৪ ঘ.