২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মুক্তির মেয়াদ বেড়েছে

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ ১৪ মার্চ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 09:09 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ ১৪ মার্চ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মুদ্রা পাচার মামলায় কোকোর কৌঁসুলিরা সোমবার তা ঢাকার সিনিয়র বিশেষ জজ এএনএম বশির উল্লাহর আদালতে জানিয়েছেন। কোকো চিকিৎসার জন্য বিদেশ আছেন। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে দেড় বছর আগে বিদেশ যান তিনি। গত সপ্তাহে কোকোর মুক্তির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়। মুদ্রা পাচার মামলায় কোকোর সঙ্গে বিএনপির প্রয়াত নেতা আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনও আসামি। পুলিশ সোমবার আদালতে জানিয়েছে, পলাতক সায়মনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। গত বছরের ১৭ মার্চ কাফরুল থানায় দুর্নীতি দমন কমিশন কোকো ও সায়মনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ১২ নভেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫০০ ঘ.