চাঁদপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে সোমবার দুপুরে মেঘনা নদীতে একটি ট্রলার থেকে প্রায় ১শ' মণ জাটকা আটক করেছে পুলিশ।
দুপুর পৌনে ১টার দিকে শহরের পুরানবাজারের হরিসভা এলাকায় মেঘনা নদী থেকে এসব জাটকা আটক করা হয় হয় বলে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারটিতে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়।"
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পাচারের জন্য জাটকাগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো বলেও পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৪৪৪ ঘ.
bdnews24