২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি

সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে রোববার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 11:57 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে রোববার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকরের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের দাবিও জানিয়েছে তারা। প্রগতিশীল ছাত্র জোট দুপুরে মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস ঘুরে শহীদ মিনার হয়ে বঙ্গভবনের পথে এগোতে চাইলে শিশু একাডেমির সামনে পুলিশের বাধায় পড়ে। সেখানে সমাবেশের পর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি দিয়ে আসে বলে ওই প্রতিনিধি দলের প্রধান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। প্রগতিশীল ছাত্র জোট সন্ত্রাস-দখলদারিত্ব-সাম্প্রদায়িকতামুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরুর তাগিদও দিয়েছে তারা। প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন সভাপতি মানবেন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের ৩৫টি জেলায় একই কর্মসূচির মধ্য দিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.