২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২৩ শিবিরকর্মীর জামিন আবেদন নাকচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে গ্রেপ্তার ২৩ শিবিরকর্মীর জামিন আবেদন আবার নাকচ করেছে আদালত। ফলে তাদের কারাগারেই থাকতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 11:11 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে গ্রেপ্তার ২৩ শিবিরকর্মীর জামিন আবেদন আবার নাকচ করেছে আদালত। ফলে তাদের কারাগারেই থাকতে হচ্ছে। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন মেস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে সেদিনই তাদের আদালতে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়। রোববার তাদের পক্ষে দ্বিতীয় দফা জামিনের আবেদন জানানো হয়।। তবে চট্টগ্রাম বিচার বিভাগীয় হাকিম কেশব চন্দ্র রায় সে আবেদনও নাকচ করেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক অনু মং। হাটহাজারী থানার ওসি মো. ইসমাঈল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বাড়ি ও তাদের কর্মকাণ্ডের খোঁজ খবর নেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশনে এক শিক্ষার্থী খুনের পর শতাধিক শিবির নেতা-কর্মী গ্রেপ্তার হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগকর্মী খুন হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সারাদেশে শিবিরের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৭০০ ঘ.