ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপসচিব ও মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পর্যায়ে কিছু রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মির্জা তারিক হিকমত, সুশান্ত কুমার কুণ্ডু এবং মোসাম্মৎ কামার জাহানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
কুমিল্লার বুড়িচংয়ের ইউএনও মোখলেছুর রহমান আকন্দকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি, ওএসডি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে কুমিল্লার বুড়িচং ও গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবুল খায়ের মো. মারুফ হাসানকে রাজশাহীর বাগমারার ইউএনও হিসেবে নিয়োগ ও বদলি করা হয়।
বালিয়াডাঙ্গির ইউএনও জাকির হোসেন, রাজশাহীর বাগমারার ইউএনও এসএম নাজিম উদ্দিন ও ময়মনসিংহের ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া সুলতানাকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সহকারী প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০১১৬ ঘ.
bdnews24