২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরে কেঁদে উঠলো নবজাতক

চাঁদপুর সদর হাসপাতালে মৃত ঘোষণার পর কবর দেওয়ার সময় এক নবজাতক কেঁদে উঠে প্রমাণ করল সে মরেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুর সদর হাসপাতালে মৃত ঘোষণার পর কবর দেওয়ার সময় এক নবজাতক কেঁদে উঠে প্রমাণ করল সে মরেনি। মঙ্গলবার বিকালে ওই হাসপাতালে মেয়ে শিশুটির জন্ম হয়। সে এখন সুস্থ আছে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের লুৎফা বেগম নামের এক সেবিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. শাহনেওয়াজ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার দর্শনা পাড়ার আব্দুর রব মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৩০) হাসপাতালে ভর্তি হন (৩০) বৃহস্পতিবার। মঙ্গলবার বিকালে তার মেয়ের জন্ম হয়। তিনি বলেন, "ভূমিষ্ঠ হওয়ার পর নড়াচড়া না করায় নার্স লুৎফা বেগম শিশুটি মৃত বলে জানান। "এরপর বাবা আব্দুর রব মিয়া শিশুটিকে কবরস্থানে নিয়ে যান। কবরে শুইয়ে দিতেই শিশুটি কেঁদে ওঠে। "তখন তিনি শিশুটিকে হাসপাতালে এনে আমাকে বিষয়টি জানান।" হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে নার্স লুৎফা বেগম সাংবাদিকদের বলেন, রোগীর অবস্থা খারাপ ছিল। গাইনি বিভাগের প্রধান ডা. ফাতেমার নির্দেশে আমি ডেলিভারি করি। পরের পালায় দায়িত্বরত নার্স ইভা শিশুটি মারা গেছে বলে ফাইলে লিখে রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১৫৮ ঘ.