ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক এলাকায় আলাদা টাওয়ার না করে এখন একই টাওয়ার ব্যবহার করবে গ্রামীণফোন ও বাংলালিংক।
এ লক্ষ্যে গত ১ ফেব্র"য়ারি দুই মোবাইল ফোন অপারেটর চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদও ছিলেন।
তিনি জানান, বিটিআরসির নির্দেশনা মেনেই গ্রামীণফোন ও বাংলালিংক এ চুক্তিটি করেছে।
"আমরা এক স্থানে অনেকগুলো টাওয়ার চাই না। এতে ভূমির অপব্যবহার হয়। একটি টাওয়ার অনেকে ব্যবহার করলেই এ সমস্যা এড়ানো যায়", বলেন বিটিআরসি চেয়ারম্যান।
অবকাঠামো সহযোগিতা চুক্তির আওতায় কত সংখ্যক টাওয়ার যৌথভাবে ব্যবহার করা হবে- জানতে চাওয়া হলে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেসজেডাল বলেন, তা এখনো সুনির্দিষ্ট হয়নি।
গ্রামীণফোনের সঙ্গে অ্যাকটেলেরও একই ধরনের চুক্তি হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমাও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24