২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ব্যবসায়ীর লাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে সোমবার সকালে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 10:43 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

মৌলভীবাজার, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে সোমবার সকালে এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবুল দেবনাথ (৩৫) উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার বাসিন্দা ও শহরের সোনার বাংলা মার্কেটের মা মণি জুয়েলার্সের মালিক। শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) টান্টু সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাবুল মোবাইল ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। কিন্তু পরে আর বাড়ি ফেরেননি।" সকালে পশ্চিম ভাড়াউড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাবুলের গলায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই টান্টু জানান। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৩ ঘ.