চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ বছর আগে ইসলামী ছাত্রশিবিরের দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক সাত নেতা-কর্মী।
জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবিরের এক কর্মীকে হত্যা ও লাশ গুমের অভিযোগে ১৯৮৮ সালে দায়ের করা এ মামলায় রোববার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হক রায় দেন।
খালাসপ্রাপ্তরা হলেন- ছাত্র ইউনিয়নের চবি শাখার তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি একরাম হোসেন, ছাত্রলীগের তৎকালীন সভাপতি অভিজিত ধর বাপ্পী, মোহাম্মদ শামীম, তৎকালীন চাকসু ভিপি নাজিম উদ্দিন, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি আবদুল হামিদ, কর্মী আনোয়ার হোসেন ও সানোয়ার হোসেন।
মামলার বাদিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে ১৯৮৮ সালে চবি'র তৎকালীন শীর্ষ ছাত্রনেতাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
"দীর্ঘ ২২ বছরে এ মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে শুধু একজনকে হাজির করা গেছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকেই খালাস দিয়েছেন আদালত।"
১৯৮৮ সনের ১৬ মার্চ হাটহাজারী থানায় ছাত্রশিবিরের দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছিলো, ঢাকার জগন্নাথ কলেজের আইনুল হককে অপহরণ করে চবি'র একটি হলে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়।
১৯৮৮ সালের আগস্ট মাসে সাত ছাত্রনেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠন হয় ২০০৩ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24