২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা বিল্ডার্সের এমডিকে তলব

আদালত অবমাননার মামলায় যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 09:52 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার মামলায় যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামকে তলব করেছে হাইকোর্ট। রাজউকের মামলায় সোমবার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ তলবের এ আদেশ দেয়। আদালত ২২ ফেব্র"য়ারির মধ্যে শামীম ইসলামকে হাজির হতে বলেছে। পাশাপাশি আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানাতেও তাকে বলা হয়েছে। এ জন্য শামীমকে সময় দেওয়া হয়েছে ১০ দিন। হাইকোর্টের রায় ভুলভাবে উপস্থাপনের অভিযোগ এনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রোববার এ মামলা করেন। ঘটনার সূত্রপাত হয় রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙ্গার কাজ থেকে। গত বুধবার যমুনার রিট আবেদন খারিজ করার পর দিন যমুনা পার্কের অননুমোদিত অংশ ভাঙ্গার কাজ শুরু করে রাজউক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ওই কাজ স্থগিতে রাজউকে একটি আপিল করেন। এতে তিনি উল্লেখ করেন, 'আদালতের নির্দেশনা অনুযায়ী আপিল করলাম।' কিন্তু আপিল করার বিষয়ে হাইকোর্টের রায়ে কোনো নির্দেশনা ছিলো না জানিয়ে রাজউক আদালত অবমাননার মামলা করে। ১০ একর জায়গার ওপরে নির্মিত হচ্ছে দেড়লাখ বর্গমিটারের এই যমুনা ফিউচার পার্ক। নির্মাতা প্রতিষ্ঠান যমুনা গ্র"পের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও এশিয়ার মধ্যে তৃতীয় বৃহৎ শপিংমল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৫৫০ ঘ.