ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকা চাইতে গিয়ে রোববার বিকালে রাজধানীর শ্যামপুরে গুলিবিদ্ধ হয়েছেন এক প্রবাসী।
আহত মনিরুজ্জামানকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলি করার সময় র্যাবের পোশাক পরা দুই ব্যক্তি হামলাকারীদের সঙ্গে ছিল। ঘটনার পর তারা পালিয়ে যায় বলে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন।
শ্যামপুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, "একটি নিমার্ণাধীন বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজনের আহত হবার খবর পেয়ে টিম পাঠানো হয়। কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।"
তবে র্যাব সদস্যদের উপস্থিতির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০৪১ ঘ.
bdnews24