২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১১৯২টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ১১৯২টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- রেহানা বেগম (২৫) এবং তার দুই সহযোগী মো. ইসমাইল (৩২) ও আবদুল করিম। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাত দেড়টার দিকে নগরীর কালুরঘাট সেতুর দক্ষিণ পাশে একটি শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে যাত্রী রেহানা বেগমের জুতার ভেতর থেকে ১১৯২ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাসের অপর দুই যাত্রী ইসমাইল ও করিমকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/২২৩২ ঘ.