পাবনা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার ডেমরায় রোববার ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান উপকরণ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন, র্যাব, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই ও থানা পুলিশ সমন্বয়ে গঠিত হয় এই ভ্রাম্যমাণ আদালত।
আটক উপকরণের মধ্যে রয়েছে ১২ হাজার লিটার ছানার পানি, লোহা কাটার তেল, লবণ ও খাবার সোডা।
এ সময় কাউকে গ্রেপ্তার করা না গেলেও পাঁচটি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ইমাম উদ্দিন কবির জানান, বিকাল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত ডেমরার দুলাল ঘোষ, মেজর ঘোষ, রবিন ঘোষ ও বাবলু ঘোষের পাঁচটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির উপকরণ ১২ হাজার লিটার ছানার পানি আটক করে।
বিএসটিআইয়ের সহকারী পরিচালক আলাউদ্দিনও অভিযানে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
ইমাম উদ্দিন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক শ্রেণীর দুধ ব্যবসায়ী (ঘোষ) ও কয়েকটি নামী বেসরকারি কোম্পানির স্থানীয় এজেন্ট এসব অপকর্ম করছে।"
তিনি জানান, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে ছানা তৈরির বহু কারখানা। এসব কারখানায় তৈরি ছানার পানিই ভেজাল দুধ তৈরির প্রধান উপকরণ।
প্রথমে ছানার পানিতে লোহা কাটার জন্য ব্যবহ
bdnews24