২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

দেশের ছয়টি জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। কয়েকটি স্থানে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয়টি জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। কয়েকটি স্থানে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। এর মধ্যে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় ট্রাক চাপায় একজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরে বাস চাপায় এক শিশু মারা গেছে। আহত হয়েছে তার চাচাতো ভাই। চাঁপাইনবাবগঞ্জে মিনিবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালক নিহত হয়েছেন। শেরপুরে সদরে বাসের ধাক্কায় মারা গেছে মাদ্রাসা ও স্কুলের দুই ছাত্র। রাজশাহীর বাঘা উপজেলায় বাসের ধাক্কায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে মারা গেছেন ট্রাক্টর চালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: নারায়ণগঞ্জ: ট্রাক চাপায় নিহত ব্যক্তির নাম গোপাল চন্দ্র সরকার (৪৫)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় গ্রামের সোহনন্দ সরকারের ছেলে। গোপাল পোশাক শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী মাসদাইর এলাকার ইট ও বালু ব্যবসায়ী আব্দুল মোতালেব সাংবাদিকদের জানান, সকাল সাড়ে দশটার দিকে ফতুল্লা থেকে একটি ট্রাক (ঢাকা-ট-২২৮৯) চাষাঢ়ার দিকে যাচিছল। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকটি গোপাল চন্দ্র সরকারকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মাথা ট্রাকের চাকার নিচে পড়ে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ধাওয়া করে ট্রাকচালককে আটক করে গণপিটুনি দেয়। এ সময় টহল পুলিশ চালক সুবজকে উদ্ধার করে তাকে থানার নেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ লোকজন পুলিশের টেম্পোতে হামলা চালায়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে চালককে নিয়ে থানায় চলে যায়। এতে বিক্ষুব্ধ লোকজন রাস্তায় ইট ফেলে ব্যারিকেড দেয়। ৭/৮টি ট্রাক, বাস ভাংচুর করে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট দেখা দেয়। দুপুর ১২টায় পুলিশ রাস্তা থেকে নিহতের লাশ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফতুল্লা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বদরুল ইসলাম জানান, গোপাল চন্দ্র সরকার ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় থাকতেন। ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে। টাঙ্গাইল: বাসাইল উপজেলা সদরে বাস চাপায় রাজন (৮) নামের এক শিশু মারা গেছে। সে করোটিয়া কিন্ডার গার্টেন এর তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। দুর্ঘটনায় তার চাচাতো ভাই রাকিব (১৪) আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপে