চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে যাত্রীবাহী একটি মিনিবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নসিমন চালক নিহত হয়েছে।
নিহতের নাম শরিফুল ইসলাম (২৫)। তার বাড়ি পৌর এলাকার দারিয়াপুর মহল্লায়।
শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা অবরোধ করলে দেড় ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
ওসি জানান, পুলিশ জনতাকে শান্ত করলে সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24