২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ শতাংশ শিশু স্কুলই দেখে না

প্রতি বছর প্রাথমিক শিক্ষায় যে সংখ্যক শিশু যোগ হওয়ার কথা তার ৯ শতাংশকে পায় না স্কুলগুলো। এর পর প্রাথমিক পর্যায় থেকেও প্রতি বছর ৪৮ শতাংশ হারে শিক্ষার্থী ঝরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 09:32 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছর প্রাথমিক শিক্ষায় যে সংখ্যক শিশু যোগ হওয়ার কথা তার ৯ শতাংশকে পায় না স্কুলগুলো। এর পর প্রাথমিক পর্যায় থেকেও প্রতি বছর ৪৮ শতাংশ হারে শিক্ষার্থী ঝরে যায়। এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ জন্য অভিভাবকদের দারিদ্র্য ও সচেতনতার অভাবকেই দায়ী করেছেন। শনিবার এক আলোচনা সভায় শিশুদের না যাওয়া ও ঝরে পড়ার চিত্র তুলে ধরে তিনি বলেন, "এটি আমাদের জন্য চরম দুঃখের ব্যাপার।" মন্ত্রী জানান, প্রতি বছর শতকরা ৪৮ জন শিক্ষার্থী প্রাথমিক পর্যায় এবং প্রায় একই হারে মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়ছে। "স