বাগেরহাট, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় তিনদিন ব্যাপী রিগন মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার।
দুপুরে মেলার উদ্বোধন করেন মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার।
ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্মবার্ষিকীকে সামনে রেখে মংলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে।
শুক্রবার ফাদার মারিনো রিগনের ৮৬তম জন্মবার্ষিকী।
ফাউন্ডেশনের সদস্য সচিব অমল কৃষ্ণ সরকার জানান, মেলায় রিগনের জীবন দর্শন ও তার কর্মময় জীবনের উপর আলোচনা সভা ছাড়াও কবিগান, গুরুযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রিগন ১৯২৫ সালের ৫ ফেব্র"য়ারি ইতালিতে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালের ৫ জানুয়ারি খ্রীষ্টধর্ম প্রচারের জন্য তিনি বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) আসেন। মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জের বানিয়ার চরে তিনি মুক্তিযোদ্ধাদের খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করেন।
মুক্তিযুদ্ধে অবদান, শিক্ষার প্রসার এবং বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০০৮ সালে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করে।
বর্তমানে তিনি মংলার শেলাবুনিয়ায় বসবাস করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২২২ ঘ.
bdnews24