২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দু'দলের সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 07:56 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলার অনন্তপুর গ্রামে বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আবদুল মালেক (৮২), বিউটি বেগম (৩০), মো. ফারুক (২০), নূর আলম (৩৫), আলেয়া বেগম (৪৫) ও মো. হোসেনকে (২৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়দের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, গ্রামের গোলাম মোস্তফা পেশকারের বাড়িতে প্রতিবেশী আবদুল মালেকের গাছের ছায়া পড়া নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গোলাম মোস্তফার দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার আবদুল মালেকের ছেলে বাহারকে গ্রেপ্তার করে। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বেগমগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মোস্তফার বাড়ি থেকে একটি দোনলা বন্দুক, চারটি কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.