২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের মামলার তদন্ত প্রতিবেদন ২৯ এপ্রিলের মধ্যে

সংসদ সদস্য ফজলে নূর তাপসের গাড়িতে বোমা হামলা মামলায় আগামী ২৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য ফজলে নূর তাপসের গাড়িতে বোমা হামলা মামলায় আগামী ২৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ধার্য তারিখে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মহানগর হাকিম মো. মোস্তফা শাহরিয়ার খান এ নির্দেশ দেন। এসময় এ মামলার অভিযুক্ত বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ড পাওয়া পলাতক আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুজ্জামান স্বপন, রশিদের মেয়ে মেহনাজ রশিদ, ফ্রিডম পার্টি নেতা সফিউদ্দিন সফু, একই পার্টির নেতা আ. রহিম, ফাঁসি হওয়া বজলুল হুদার ভাইপো আতাউল হুদাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে ফাঁসি হওয়া মহিউদ্দিনের দুই ছেলে নাজমুল হাসান এবং মাহবুবুল হাসান ইমরানকে হাজির করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রের্কডিং কর্মকর্তা মো. আবদুল হক। এদিন আদালতে আতাউল হুদার পক্ষে জামিন চাওয়া হলে হাকিম তা নাকচ করে দেন। গত বছরের ২১ অক্টোবর মতিঝিল এলাকায় ব্যারিস্টার ফজলে নূর তাপসের গাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এতে তাপস অক্ষত থাকলেও বেশ কয়েকজন আহত হন। ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যতম শিকার শেখ ফজলুুল হক মনির ছেলে তাপস বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকারপক্ষের আইনজীবীদের অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২০২৭ঘ.