গাজীপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুনে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
গাজীপুর ও ভালুকার দু'টি দমকল ইউনিট দেড় ঘণ্টা পর মণ্ডল টেক্সটাইল কারখানার এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা দমকলের স্টেশন কর্মকর্তা মোমেন মোর্শেদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কারখানার মূল ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে তা কারখানার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুনে কারখানার কাঁচামাল ও যন্ত্রপাতিসহ আনুমানিক এক কোটি ২০ লাখ টাকার মালামাল পুড়েছে।
তবে মণ্ডল গ্র"পের মানব সম্পদ উন্নয়ন (প্রশাসন) কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আগুনে ১৯টি স্যাকুলার নিট মেশিন, গ্রে-ফেব্রিক্স, ইয়ার্ন ও বিভিন্ন মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ১৭ থেকে ১৮ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24