২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত ৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 07:17 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে চারজন আহত হয়েছেন। রাত ১০টার দিকে উপজেলার মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান। আহতরা হলেন ইজাজুল হক (২৮), আকিমুদ্দিন (৫০), ইজাজুল খামারী (৫৫) ও আশরাফ ফরাজি (৬০)। ওসি বলেন, "গ্রামের আকিমুদ্দিন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনা নিয়ে রাতে মাজদিয়াড় বাজারের একটি চায়ের দোকানে একটি সালিশ বসে। সালিস শুরুর কিছুক্ষণ পরই ১০-১২জন সন্ত্রাসী এসে এলাপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চারজন আহত হন।" সন্ত্রাসীরা পদ্মার চর এলাকার দুর্ধর্ষ পান্না বাহিনীর সদস্য বলে পুলিশ দাবি করেছে। সালিশের লোকজনের মধ্যে কেউ পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীদের ব্যবহার করেছে বলে পুলিশ ধারণা করছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে বুধবার সকালে আকিমুদ্দিন দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আহতদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩১৫ ঘ.