ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার প্যানেল চূড়ান্ত করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সভাপতি পদে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার জাহিদ ভুঁইয়ার নেতৃত্বে বার নির্বাচনে লড়বেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
আগামী ২৪ ও ২৫ ফেব্র"য়ারি ঢাকা বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সরকার সমর্থক আওয়ামী আইনজীবী পরিষদের মধ্যে। আওয়ামী আইনজীবী পরিষদ এখনও প্যানেল চূড়ান্ত করেনি
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে প্যানেল চূড়ান্ত করেন। নির্বাচনের কৌশল নিয়েও আলোচনা করেন তারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, বিএনপি সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, আইনবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খানসহ জ্যেষ্ঠ আইনজীবী নেতারা।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, আনোয়ার জাহিদ ভুঁইয়াসহ অন্যান্য বিএনপি সমর্থক ঢাকা বার নেতারাও উপস্থিত ছিলেন।
আওয়ামী আইনজীবী পরিষদ বুধবার প্যানেল চূড়ান্ত করবে বলে নেতারা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে তারা এ নিয়ে বৈঠক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/পিবি/এসকে/২৩১৪ঘ.
bdnews24