ঢাকা, ১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক আলোচনার জন্য আগামী ৮ ফেব্র"য়ারি কুয়েত যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার রাতে একথা জানিয়েছেন।
বহিঃপ্রচার উইংয়ের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাইদা মুনা তাসনিম একথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী ৮ ও ৯ ফেব্র"য়ারি কুয়েতের নেতাদের সঙ্গে সরকারি আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন শেখ হাসিনা বাংলাদেশী শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলবেন। তিনি বাংলাদেশের নদী খননের বিষয়েও তেলসমৃদ্ধ আমীরশাসিত রাজ্যটির সহায়তা চাইবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/০০২৪ঘ.
bdnews24