২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো বইমেলা

শুরু হয়েছে অমর একুশে বইমেলা। গত বছরের তুলনায় প্রথম দিন লোক সমাগম কম হলেও বেচাবিক্রির সূচনাটা ভালই হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ধুলোর কারণে মেলা প্রাঙ্গনে বেশিক্ষণ থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মেলায় আগতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরু হয়েছে অমর একুশে বইমেলা। গত বছরের তুলনায় প্রথম দিন লোক সমাগম কম হলেও বেচাবিক্রির সূচনাটা ভালই হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ধুলোর কারণে মেলা প্রাঙ্গনে বেশিক্ষণ থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মেলায় আগতরা। বরাবরের মতোই এবারও মেলা শুরুর আগে সব স্টল সাজানো শেষ হয়নি। মেলা চালুর পরও হাতুড়ি-করাতের শব্দ বিরক্তি উৎপাদন করেছে। খাবারের দোকান ভেতরে থাকায় মেলা প্রাঙ্গনের পরিসর আরো কমে যাওয়ার অভিযোগও তুলেছেন অনেকে। প্রথম দিন নতুন বই তেমন আসেনি। সোমবার সন্ধ্যায় পর মেলা ঘুরে দেখা গেছে তখনো মিডিয়া সেন্টার ও তথ্যকেন্দ্র চালু হয়নি। ফলে বাংলা একাডেমীও প্রথম দিনে মেলায় আসা নতুন বইয়ের তালিকা দিতে পারেনি। তবে বিক্রি খারাপ হয়নি। মওলা ব্রাদার্সের বিক্রয়কর্মী হেলাল উদ্দিন বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম দিন হিসাবে বিক্রি ভাল। তবে লোক সমাগম গতবারের এ দিনের তুলনায় কম হয়েছে।" মেলায় আসা এহসানুল হাবীব পরিবেশ নিয়ে একটু বিরক্তই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন তিনি, "সার্বিকভাবে মেলার পরিবেশ ভাল নয়। প্রচণ্ড ধুলাবালির কারণে বেশিক্ষণ টিকে থাকা দায়। ভেতরে এবার জায়গা কমে গেলেও ফুডকর্নারগুলোকে কর্তৃপক্ষ সরিয়ে দেয়নি। এখনো অনেকেই স্টল সাজাচ্ছে যা দেখতে খুবই খারাপ লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলমগীর কবীর বললেন,বই কেনা এখনো শুরু করেননি। দেখে শুনে সাধ্য অনুযায়ী কিনবেন। অভিযোগের ব্যাপারে মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে নিয়োজিত স্টেপ মিডিয়া লিমিটেডের মোস্তফা জাহিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঠে ঘাস কম থাকায় আজ (সোমবার) দুইবার মেলা প্রাঙ্গনে পানি ছিটিয়েও ধুলা