২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধমান হাউসে যাত্রা শুরু হলো ভাষা আন্দোলন জাদুঘরের

ভাষা শহীদদের আত্মত্যাগের দীর্ঘ ৫৭ বছর পর বাংলা একাডেমীর বর্ধমান হাউসে স্থাপিত হলো ভাষা আন্দোলন জাদুঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 03:50 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা শহীদদের আত্মত্যাগের দীর্ঘ ৫৭ বছর পর বাংলা একাডেমীর বর্ধমান হাউসে স্থাপিত হলো ভাষা আন্দোলন জাদুঘর। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধনের পর এ জাদুঘরের উদ্বোধন করেন। তবে জাদুঘরটি দর্শকদের জন্য উন্মুক্ত করতে কয়েকদিন সময় লাগবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা খাতুন। স্মারকগুলো এখনো পুরোপরি স্থাপন করতে না পারায় জাদুঘরটি উম্মুক্ত করতে দেরি হচ্ছে বলে জানান তিনি। মোট চারটি কক্ষে ভাষা আন্দোলনের প্রায় অর্ধশত স্মারক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। জাদুঘরের উল্লেখযোগ্য স্মারকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মোহাম্মদ আলী জিন্নার কাছে দেওয়া স্মারকলিপি, ভাষা আন্দোলন বিষয়ক নির্বাচিত বইয়ের প্রচ্ছদ, ভাষা সৈনিকদের রচনা, ১৯৫২ সালের ২১ ফেব্র"য়ারি ছাত্রছাত্রীদের ১৪৪ ধারা ভাঙার প্রস্তুতির বিশাল একটি ছবি, শফিউর রহমানের ব্যবহৃত কোট, ১৯৫৩ সালে ফজলুুল হক প্রাঙ্গণে নির্মিত প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসকে/২১৪৪ঘ.