২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা নিয়ে যুবলীগের সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা তোলাকে কেন্দ্র করে সোমবার সকালে যুবলীগের দুই গ্র"পের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 12:36 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা তোলাকে কেন্দ্র করে সোমবার সকালে যুবলীগের দুই গ্র"পের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাংচুর ও সড়ক অবরোধ করে রাখে তারা। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান। ওসি জানান, বাসষ্ট্যান্ডে নোয়াখালী মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে যানবাহন থেকে চাঁদা তোলা নিয়ে স্থানীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের লোকজনের সঙ্গে সহিদ ও মাসুদ গ্র"পের বিরোধ চলছিল। সকালে চৌরাস্তায় মাসুদ ও সহিদের লোকজন চাঁদা তুলতে গেলে জাহাঙ্গীর গ্র"প বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন- ইউছুফ, জুয়েল, জাহাঙ্গীর, স্বপন ও ফরহাদ। ওসি জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাস কাউন্টার, দোকান ভাংচুর হয়েছে। যুবলীগ নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা চৌমুহনী-মাইজদী সড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থল থেকে পুলিশ খলিল, আবু হাসান সুজন, সুমন, আকরাম হোসেন, মাহফুজ ও জুলফিকারকে গ্রেপ্তার করে বলে তিনি জানান। ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.