২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে রিভলবারসহ আটক

জামালপুরের সরিষাবাড়িতে একটি বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 04:16 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

জামালপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষাবাড়িতে একটি বিদেশি রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটারা বাজার থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে। আটককৃতের নাম- হাবিবুর রহমান শিশির (২২)। র‌্যাব-১২ জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) কামাল হোসেন সাংবাদিকদের জানান, আটক শিশির সরিষাবাড়ি ভাটারা বাজার এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের ছেলে। তাকে সরিষাবাড়ি থানায় হস্তান্তর ও মামলা দাযেরের প্রক্রিয়া চলভে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.